২০ শতাংশ ভোট কেন্দ্র দখলের অভিযোগ রিজভীর ! bangla news ! bd news !
২০ শতাংশ ভোট কেন্দ্র দখলের অভিযোগ রিজভীর ! bangla news ! bd news !
ভোটকেন্দ্রে আ’লীগ কর্মীকে পিটিয়ে হত্যা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১৩ ঘণ্টায় ভোটের সহিংসতায় সারাদেশে যুবলীগ-ছাত্রলীগ-আ’লীগ কর্মী ও বিএনপি-জাতীয় পার্টির ৫ নেতাকর্মী নিহত হয়েছে। আজ রবিবার (৩০ ডিসেম্বর) রাত থেকে সকাল সাড়ে ১২টার মধ্যে এরা নিহত হয়। এদিকে, ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে রাজশাহীর মোহনপুরে বিএনপি-জামায়াতকর্মীরা পিটিয়ে মারল এক আওয়ামী লীগ কর্মীকে। রবিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাকুড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপি-জামায়াত কর্মীরা কেন্দ্রের দখল নিতে গেলে আওয়ামী লীগ কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় মেরাজুল ইসলাম (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। এই আসনের বর্তমান সংসদ সদস্য আয়েনউদ্দিন মেরাজকে তার কর্মী দাবি করেন। একইসঙ্গে বিএনপি-জামায়াত কর্মীরা তাকে পিটিয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে মোহনপুর ওসি আবুল হোসেন জানান, আমি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে আছে। সেখানে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে, আওয়ামী লীগ-বিএনপির গোলাগুলিতে লক্ষ্মীপুরে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছে দুই ছাত্রলীগ ও যুবলীগ কর্মী। এছাড়াও রাঙ্গামাটিতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
No comments