Header Ads

Header ADS

সত্যি কী? বিদেশি পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে । bd news। bangla news ।

সত্যি কী? বিদেশি পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে । bd news। bangla news ।
বিদেশি পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। শনিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকায় আসা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য এক সংবাদ সম্মেলনে আয়োজন করে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, নির্বাচন সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামীকাল নির্বাচন হবে। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার জন্য তিনি পর্যবেক্ষক ও সাংবাদিকদের স্বাগত জানান। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আগামীকালের একাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। পর্যবেক্ষকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যে কোনো ধরনের বিষয়ে নির্বাচন কমিশন তাদের সহযোগিতা দেবে। তিনি বলেন, দু’একটি স্থানে নির্বাচন নিয়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখনো বড় ধরনের কোনো সংঘাত হয়নি। আগামীকালের নির্বাচন শান্তিপূর্ণ হবে। এসময় তিনি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের বিভিন্ন প্রশ্নের দেন। সূত্র জানায়, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সুবিধার্থে হোটেল সোনারগাওঁয়ে দু’টি মিডিয়া সেন্টার খোলা হয়েছে। বিদেশিদের জন্য আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এ মিডিয়া সেন্টার চালু থাকবে। এখান থেকে যাবতীয় তথ্য দেওয়া হবে। মিডিয়া সেন্টারে বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত পরামর্শও দেওয়া হবে।বিস্তারিত জানতে ভিডিও দেখুন

No comments

Powered by Blogger.