দেখে নিন নির্বাচনের প্রথম ২ ঘণ্টা নিয়ে রিজভীর সংবাদ সম্মেলন। পিতার বাকশাল মেয়ের হাতে পুনজন্ম । নির্বাচনের প্রথম ২ ঘণ্টা নিয়ে রিজভীর সংবাদ সম্মেলন ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় সারাদেশে সহিংসতা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, টাঙ্গাইলের শিমলাইয়ে ৪ নম্বর ইউনিয়নের সভাপতি আ: আজিজকে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। ঢাকা-৪ আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদের উপর গুলি চালানো হয়েছে। গত রাতেই ব্যালটে সিল মারা হয়েছে এবং বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। আজ রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ‘র্যাব, পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ আজ একাকার হয়ে গেছে। সবাই বিএনপির এজেন্ট বের করে দিয়ে নৌকায় সিল মারছে।
No comments