কেনো ভোট দেবেন না রাষ্ট্রপতি । একাদশ জাতীয় নির্বাচন ২০১৮ । bangla news । bd news । ভোট দেবেন না রাষ্ট্রপতি এবারের একাদশ জাতীয় নির্বাচনের ভোট দিচ্ছেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, সাধারণ ভোটারদের দুর্ভোগের কথা বিবেচনা করে রাষ্ট্রপতি ভোটদান থেকে বিরত থাকার এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, রাষ্ট্রপতি তার নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। তিনি ওই এলাকায় ভোট দিতে গেলে তার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে সাধারণ ভোটারদের সমস্যা হতে পারে -সেই বিবেচনায় তিনি ভোট দিতে যাবেন না। একই কারণে গত নির্বাচনেও ভোটদান থেকে বিরত ছিলেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এবার কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নৌকা প্রতীক নিয়ে
No comments