ভোট কেন্দ্রে আ’লীগ-বিএনপির গোলাগুলি, ছাত্রলীগ কর্মী নিহত। bangla news । একাদশ জাতীয় সংসদ নির্বাচন । আ’লীগ-বিএনপির গোলাগুলি ছাত্রলীগ কর্মী নিহত আওয়ামী লীগ-বিএনপির গোলাগুলিতে লক্ষ্মীপুরে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এঘটনায় আহত হয়েছে দুই ছাত্রলীগ ও যুবলীগ কর্মী। শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বড়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২১)। তিনি দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী। আহত অন্যজন হলেন লালপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে যুবলীগ কর্মী রাকিব হোসেন (২৬)। পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া জহির ও রাকিবসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ কেন্দ্রের পিছনের ডোবা থেকে লাশটি উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যানও আওয়ামী লীগ নেতা আহসানুল কবির রিপন জানান, অতর্কিত সন্ত্রাসী হামলায় আমাদের কর্মী নিহত ও ছাত্রলীগের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
No comments